রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
আন্তর্জাতিক

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবি

অনলাইন নিউজ পোর্টাল • 10 জুন 2020, 03:21 দুপুর • 1,570 বার পঠিত
ইতালি যাওয়ার পথে নৌকা ডুবি

ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। মোট ৫৩ জন অবৈধ অভিবাসী নিয়ে ইতালি যাচ্ছিল নৌকাটি। এর বেশিরভাগ যাত্রীই ছিলেন আফ্রিকান। পথিমধ্যে নৌকা ডুবে যাওয়ায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। 

গত বছর অভিবাসনের উদ্দেশ্যে সাগর পাড়ি দিতে গিয়ে তিউনিশিয়ার জারজিস উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৮৬ জন। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম চারমাসে তিউনিশিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রচেষ্টা ১৫০ গুণ বেড়ে গেছে।

গত মাসে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে একদল অভিবাসীর ওপর পাচারকারীদের নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৩০ জন। যার ২৬ জনই ছিলেন বাংলাদেশি, বাকি চারজন আফ্রিকান। এ ঘটনার পর বিশ্বজুড়ে ফের আলোচনায় উঠে আসে অভিবাসন সমস্যা।