রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে চ্যাট ট্রান্সফার করার নতুন ফিচার

অনলাইন নিউজ পোর্টাল • 04 মে 2021, 02:24 দুপুর • 673 বার পঠিত
হোয়াটসঅ্যাপে আসছে চ্যাট ট্রান্সফার করার নতুন ফিচার

প্রতিদিনই বাজারে নতুন নতুন মোবাইল ফোন লঞ্চ হচ্ছে। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকরাও তাদের মোবাইলের ব্র্যান্ড পরিবর্তন করে থাকেন। নিয়মিত স্মার্টফোন বদলের কারণে আমরা হোয়াটসঅ্যাপে থাকা চ্যাটগুলো হারিয়ে ফেলি। বিষয়টি চিন্তা করে চ্যাট ট্রান্সফার ফিচার নিয়ে আসছে ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপ অ্যকাউন্ট স্যুইচ করার সময় অ্যানড্রয়েড ব্যবহারকারীরা গুগল ড্রাইভে ব্যাকআপ নিয়ে রাখেন। এছাড়া আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে আইক্লাউড। কিন্তু এই ব্যাকআপগুলোকে অন্য ডিভাইসে স্থানান্তরিত করার জন্য অনুমতি দেয় না হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের খবর প্রকাশকারী ওয়েবসাইট ওয়াবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে আসতে চলেছে যা, আইওএস এবং অ্যানড্রয়েড ফোনগুলোর মধ্যে চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে দেবে। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এই ফিচার। ওয়েবসাইটটি একটি স্ক্রিনশট শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে ‘move chats to Android’ আর সঙ্গে ‘update now’ ও ‘not now’ লেখা রয়েছে।