রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু, শনাক্ত ১২৪

মোহাম্মদ খাইরুল আমিন • 05 আগস্ট 2026, 10:08 দুপুর • 97 বার পঠিত
হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু, শনাক্ত ১২৪

হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু থামছেই না। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে তিন জন ঢাকা বিভাগে মারা গেছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১২৪ জনের শরীরে হাম শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরের গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, সারা দেশে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৭৫৮ জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত ৮৫৪ জনের প্রাণহানি হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১১৫ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭১, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯৫৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৪১ জন।

ঢাকা বিভাগে ভর্তি ২৭৮ জন, রাজশাহীতে ৩১, সিলেটে ১১৯, চট্টগ্রামে ১৯৪, বরিশালে ১১৪, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৬০, রংপুরে ৮ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ২৩৪ জন। যার মধ্যে ১ লাখ ১১ হাজার ৫ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩২ সহাজার ৯০৫। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৫।