রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
শিশু

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 06 সেপ্টেম্বর 2025, 07:26 বিকাল • 301 বার পঠিত
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ পানিতে ডুবে রাইয়ান শেখ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার বলাকইড় গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু রাইয়ান শেখ জেলার সদর উপজেলার বলাকইড় গ্রামের ইখলাছ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সকলের অগোচরে বাড়ির পাশের মাদ্রাসার পুকুরের পানিতে পড়ে যায় রাইয়ান। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে শিশু রাইয়ানকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার (ওসি) মীর মোহাম্মাদ মাজেদুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।