রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
অর্থনীতি

এটিএম বুথে সাইবার অ্যাটাকের শঙ্কা, সতর্কতা জারি

অনলাইন নিউজ পোর্টাল • 22 নভেম্বর 2020, 04:51 দুপুর • 837 বার পঠিত
এটিএম বুথে সাইবার অ্যাটাকের শঙ্কা, সতর্কতা জারি

ব্যাংকের এটিএম বুথসহ দেশের বিভিন্ন ইলেকট্রনিক বুথে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ সাইবার অ্যাটাক করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  
এর আগে ২০১৬ সালের ২১ নভেম্বর যেভাবে সাইবার অ্যাটাক করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করা হয়েছিল, সেভাবে দেশের ব্যাংকগুলোর ওপর আবারও সাইবার অ্যাটাক হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংকগুলোকে সতর্ক করে চিঠি দিলে অনলাইন লেনদেন ও এটিএম বুথে নজরদারি বাড়িয়েছে ব্যাংকগুলো। ব্যাংকগুলো নিরাপত্তা জোরদার করেছে। রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংকসহ অনেক ব্যাংক রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত এটিএম বুথ বন্ধ রাখছে।

চিঠিতে বলা হয়, উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির সঙ্গে জড়িত ছিল। তারা আবার  বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে ও সুইফট নেটওয়ার্কে হ্যাক করতে পারে।

এর আগে চলতি বছরের গত আগস্টে সাইবার অ্যাটাকের আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করে বাংলাদেশ ব্যাংক। তখনও উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এ হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছিল।

আদেশ পাওয়া প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামসুল ইসলাম বাংলানিউজকে বলেন, ব্যাংক ও এটিএম বুথে কোরিয়ান সাইবার গ্রুপ হ্যাক করতে পারে-আমরা এমন সতর্ক বার্তা পেয়েছি। আমাদের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।