রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
স্বাস্থ্য

একবার করোনা হলে সুরক্ষিত থাকা যায় কয়েক মাস: গবেষণা

অনলাইন নিউজ পোর্টাল • 15 জানুয়ারী 2021, 11:50 দুপুর • 1,315 বার পঠিত
একবার করোনা হলে সুরক্ষিত থাকা যায় কয়েক মাস: গবেষণা

করোনাভাইরাসে একবার সংক্রমিত হওয়ার পর কমপক্ষে পাঁচ মাসের জন্য বেশির ভাগ মানুষ সুরক্ষিত থাকতে পারে। এ সময়ের মধ্যে আবার করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। পাবলিক হেলথ ইংল্যান্ডের এক গবেষণা এমনটাই বলছে।

বিবিসির আজ শুক্রবারের খবরে জানা যায়, বিজ্ঞানীরা বলছেন, যাঁরা করোনায় একবার সংক্রমিত হয়েছেন, তাঁরা ৮৩ শতাংশ কম ঝুঁকিতে থাকেন। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, কিছু মানুষ আবার করোনায় সংক্রমিত হতে পারেন ও অন্যদের সংক্রমিত করতে পারেন। এ কারণে করোনাভাইরাসে সংক্রমিত হলেও মানুষকে ঘরে থাকা ও স্বাস্থ্যবিধির নিয়ম মানতে হবে।

গবেষণার নেতৃত্ব দেন অধ্যাপক সুশান হপকিন্স। তিনি বলেছেন, সাধারণভাবে মানুষ যত দিন ভাবে, তার চেয়ে বেশি সময় পর্যন্ত করোনাভাইরাসের প্রতিরোধক্ষমতা থাকে। গবেষণার এই ফলাফল খুবই আশাব্যঞ্জক। তবে সতর্ক থাকার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, গবেষণার একটি দিক উদ্বেগের। সেটি হলো, যাঁরা দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে অনেকের শরীরে ভাইরাস উচ্চমাত্রায় ছিল। কিন্তু তাঁদের কোনো উপসর্গ ছিল না। তাঁরা সহজেই অন্যদের সংক্রমিত করতে পারেন।