রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

দুই টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেলেন পাইলট

অনলাইন নিউজ পোর্টাল • 07 সেপ্টেম্বর 2021, 08:16 সকাল • 408 বার পঠিত
দুই টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেলেন পাইলট

 টানেলের মধ্য দিয়ে বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক পাইলট। দুই টানেলের মধ্য দিয়ে বিমান উড়ানোর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জনপ্রিয় এনার্জি ড্রিংকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল টুইটারে প্রথম ওই আপলোড করে।  

এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় , ইতালির পাইলট দারিও কোস্তাই ছোট একটি রেসিং বিমান তুরস্কের বিখ্যাত কাতালকা টানেলের মধ্যে দিয়ে ঘণ্টায় প্রায় প্রায় ২৫০ কিলোমিটার বেগে উড়িয়ে নিয়ে গিয়েছেন ৷

তবে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পাইলট  বলেন , সবকিছুই খুব দ্রুত ঘটে গেছে৷ প্রথম টানেল থেকে বের হওয়ার পর বাতাসের ধাক্কায় বিমানটি ডান দিকে সরে যাচ্ছিল। তখন গতি কিছুটা কমাতে হয়েছিল৷ তবে আমি কেবল বিমানটিকে সোজা ওড়ানোর দিকেই নজর রেখেছিলাম। ওই ভিডিও দেখে অনেকেই পাইলটের দক্ষতার প্রশংসা করেছেন। তবে জীবনের ঝুঁকি নেওয়ার জন্য নেতিবাচক মন্তব্যও জুটেছে পাইলটের কপালে।