রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
খেলা

দিনের শুরুতেই রাহির আঘাত

অনলাইন নিউজ পোর্টাল • 14 ফেব্রুয়ারি 2021, 11:01 দুপুর • 1,117 বার পঠিত
দিনের শুরুতেই রাহির আঘাত

তুলনামূলক দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট সিরিজে খাবি খাচ্ছেন টাইগাররা। নিজেদের চেনা মাঠেও পারফরম্যান্সে ‘অচেনা’ বাংলাদেশ।
ক্যারিবীয় বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ছেন তামিম-মুমিনুলরা।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে উইন্ডিজের করা ৪০৯ রানের পাহাড়ে চাপা পড়া বাংলাদেশ গুটিয়ে গেছে ২৯৬ রানে।

অবশ্য রোববার শেষ বিকালটাও ভালো যায়নি সফরকারীদের। ১১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ। 

৪১ রানে দিনশেষ করেছে, রোববার নেমেও শুরুটা ভালো হয়নি। আজ ৯ রান যোগ করতেই আরও ১টি উইকেট হারিয়েছে তারা।

আগের দিন নাইট ওয়াচম্যান হিসেবে নামা জোমেন ওয়ারিক্যানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরালেন পেসার রাহি।  ২২ বল খেলে ২ রানের বেশি করতে পারেননি এ ক্যারিবীয় স্পিনার।

এ প্রতিবেদন লেখার সময় তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৫৪ রান। ওয়ারিক্যানের পর ব্যাট হাতে নেমেছেন চট্টগ্রাম টেস্টের জয়ের নায়ক কাইল মেয়ার্স। অপরপ্রান্তে ২২ রানে অপরাজিত এনক্রুমাহ বোনার।