রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
পর্যটন

ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক

মোহাম্মদ খাইরুল আমিন • 21 সেপ্টেম্বর 2025, 01:07 দুপুর • 262 বার পঠিত
ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর আরো কাছাকাছি পৌঁছেছে। আজ বুধবার উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয়পক্ষ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শফি দার রাজধানী ঢাকার বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি’র (সিএএবি) সদর দপ্তরে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আজকের বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, সরাসরি বিমান চলাচল পুনরায় চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

তারা বিমানখাতে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।