রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
রাজনীতি

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল-শোডাউন

অনলাইন নিউজ পোর্টাল • 01 জানুয়ারী 2021, 02:14 দুপুর • 712 বার পঠিত
ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল-শোডাউন

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতাকর্মীদের মিছিল ও শোডাউনে মুখরিত রাজধানীর ফার্মগেট থেকে আগারগাঁও এলাকা। শুক্রবার শেরেবাংলা নগরস্থ চন্দ্রীমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদল কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরআগে সকাল ৯ টার পর থেকে শহীদ জিয়ার মাজারে ছাত্রদল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করে।

এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটসহ সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের নিজেদের বলয়ের নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে ঢুকতে দেখা যায়।

সকাল সাড়ে নয়টার পর থেকে চন্দ্রিমা উদ্যানে একে একে ঢুকতে থাকে নারায়নগঞ্জ মহানগর, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, গাজীপুর জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিট, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ হাজার হাজার নেতাকর্মী।

এ সময় তারা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন আশেপাশের এলাকা। এ সময় নেতাকর্মীদের মুখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তোলেন তারা।