রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
আন্তর্জাতিক

চীনের মহাসড়কে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুন 2020, 05:11 বিকাল • 818 বার পঠিত
চীনের মহাসড়কে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ

চীনের একটি মহাসড়কে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৮৯ জন।

শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েইনলিং শহরের কাছে এ ঘটনা ঘটে। বিস্ফোরণটির ফলে নিকটস্থ বাড়িঘর এবং কারখানাগুলো ধসে পড়েছে। এছাড়া আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেছে। ধ্বংসাবশেষের একটি বড় টুকরা উড়ে এসে পাশের কয়েকটি ভবনে আঘাত হেনেছে। 

ট্যাংকারের ধ্বংসাবশেষ ও ট্রাকের কয়েকটি চাকা একটি ভবনে প্রচণ্ড গতিতে আঘাত করে। এ সময় সেখানে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

চীনের প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সরকারি তথ্য অনুসারে, ২০১৫ সালে দেশটিতে ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। ওই বছর ট্রাফিক আইন লঙ্ঘনকে ৯০ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। ২০১৯ সালে চীনের পূর্বাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে অন্তত ৩৬ জন নিহত হন।