রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
লাইফস্টাইল

চায়ের চুমুকে জিভ পুড়ে গেলে,জেনে নিন ঘরোয়া উপায়?

মোহাম্মদ খাইরুল আমিন • 27 নভেম্বর 2022, 09:56 সকাল • 769 বার পঠিত
চায়ের  চুমুকে জিভ পুড়ে গেলে,জেনে নিন ঘরোয়া উপায়?

 

প্রচন্ড মাথা যন্ত্রণা! এক কাপ গরম চা বানিয়ে ভাবলেন, যন্ত্রণা কমবে। চুমুক দিতেই জিভ গেল পুড়ে। জিভ পুড়ে গেলে বেশ সমস্যা হয়, জ্বালার পাশাপাশই কোনো খাবারেরই তেমন স্বাদ পাওয়া যায় না। অনেক সময় মুখের ভেতরটা এই কারণে শুকিয়ে যেতেও থাকে। তবে চটজলদি কয়েকটা ঘরোয়া উপায়েই মিলতে পারে সমাধান। জিভ পোড়ার জ্বালা ভাব কমাতে জেনে নিন, কিছু ঘরোয়া উপায়- 

গুঁড়া দুধ ও চিনি
কমবেশি সবার রান্না ঘরে গুঁড়া দুধ থাকে। জিভ পুড়ে গেলে জ্বালা ভাব কমাতে একটু গুঁড়া দুধ আর চিনি জিভের পোড়া অংশে লাগিয়ে রেখে দিন কিছু ক্ষণ। জ্বালা ভাব কমবে দ্রুত।

মধু
যে কোনো পোড়া জায়গায় প্রদাহ কমাতে মধু ব্যবহার করা হয়। জিভ পুড়ে গেলেও এই টোটকা ভীষণ কাজে লাগে। মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা সংক্রমণের হাত থেকে বাঁচায়। মধু যেহেতু একটু ঠান্ডা, তাই তা লাগালে জিভের জ্বালা ভাব কমে।

বরফকুচি
ফ্রিজে বরফ তো থাকেই। বরফের টুকরো একটু ভেঙে নিয়ে ছোট ছোট বরফকুচি জিভের পোড়া অংশে আলতো করে ছড়িয়ে দিন। কোনো কারণে বরফ না পেলে ঠান্ডা পানি দিয়ে কুলকুচি করলেও সমান উপকার পাবেন।

লবণ পানি দিয়ে কুলকুচি
জিভ পুড়ে গেলে ঈষদুষ্ণ পানিতে সামান্য লবণ মিশিয়ে কুলকুচি করলে জ্বালা ভাব কমবে। আরামও মিলবে দ্রুত।

দই
ঘরে অনেকেই টক দই পাতেন। টক দই দিয়েই জিভের জ্বালা ভাব কমাতে পারেন। জিভের পোড়া জায়গায় আলতো করে টকদই লেপে দিন। জিভ জ্বালা থেকে মিলবে আরাম।