রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
অর্থনীতি

চা শ্রমিক পোষ্যদের ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিল চা বোর্ড

অনলাইন নিউজ পোর্টাল • 10 ডিসেম্বর 2020, 09:47 রাত • 467 বার পঠিত
চা শ্রমিক পোষ্যদের ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিল চা বোর্ড

চা শ্রমিকের পোষ্যদের চা শ্রমিক শিক্ষা ট্রাস্ট থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকার শিক্ষা বৃত্তি-২০২০ দিয়েছে বাংলাদেশ চা বোর্ড। শিক্ষাগ্রহণে উৎসাহ দেওয়া এবং শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৮০৩ জন মেধাবী শিক্ষার্থীকে এবছর বৃত্তি দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগানে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক একথা জানান।

তিনি বলেন, ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাচাই-বাছাই করে ৯২টি বাগানের দ্বিতীয় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মেধাবী শ্রমিক পোষ্যদের এবছর বৃত্তি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বাগানগুলোতে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে পিডিইউ’র সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, রাজঘাট বাগানের মহাব্যবস্থাপক একেএম মাইনুল আহসান, সহকারী ব্যবস্থাপক, পঞ্চায়েত সভাপতি, বিদ্যালয়ের শিক্ষক, ‍বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।