রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
রাজনীতি

`বঙ্গবন্ধু দিয়েছেন ভৌগোলিক মুক্তি, তাঁর কন্যাদিয়েছেন অর্থনৈতিক

অনলাইন নিউজ পোর্টাল • 06 জানুয়ারী 2021, 03:18 দুপুর • 207 বার পঠিত
`বঙ্গবন্ধু দিয়েছেন ভৌগোলিক মুক্তি, তাঁর কন্যাদিয়েছেন অর্থনৈতিক
'বঙ্গবন্ধু আমাদের ভৌগোলিক মুক্তি দিয়ে গেছেন, আর তাঁর কন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।' 

আওয়ামী লীগ সরকারের টানা ১২ বছর- অর্থাৎ এক যুগ পূর্তি উপলক্ষে আজ বুধবার (৬ জানুয়ারি) আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনাসভার আয়োজন করে। সভায় তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, 'বঙ্গবন্ধু আমাদের ভৌগোলিক মুক্তি দিয়ে গেছেন, আর তাঁর কন্যা শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়েছেন।' তিনি বলেন, 'শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে। অন্যদিকে  এ দেশের হাজার বছরের ঐতিহ্য অসাম্প্রদায়িক চেতনার মর্মমূলে আঘাত করে একটি মহল সাম্প্রদায়িকতাকে উসকে দিতে চায়।