রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

বন্ধ হবে না বৈধ-অবৈধ মোবাইল ফোন: টেলিযোগাযোগমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 22 অক্টোবর 2021, 01:17 দুপুর • 578 বার পঠিত
বন্ধ হবে না বৈধ-অবৈধ মোবাইল ফোন: টেলিযোগাযোগমন্ত্রী

গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনায় বৈধ-অবৈধ কোনো মোবাইল হ্যান্ডসেটের নেটওয়ার্ক বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার গণমাধ্যমকে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নতুন এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সিদ্ধান্তের পর সব ধরনের হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারে নিবন্ধিত হবে।

মন্ত্রী বলেন, বিটিআরসির কাজ ছিল দেশে চালু থাকা সব হ্যান্ডসেটের বিস্তারিত ডাটাবেস রাখা। এটি সফলভাবে সম্পন্ন হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড চাইলে মূল্য সংযোজন কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেটগুলোর একটি তালিকা বিটিআরসি দিতে পারবে।