রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৪ লাখ

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2020, 10:14 দুপুর • 816 বার পঠিত
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৪ লাখ

কোভিড-১৯ করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়ালো। বর্তমানে এই ভাইরাসে মৃতের সংখ্যা এখন চার লাখ ১২৬ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৯ লাখের বেশি। মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ২০ হাজার ২৬৫ জন। 

তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এমন রোগীর সংখ্যা এখন ৩৩ লাখ ৮৮ হাজার ২৮৬ জন। 

সবথেকে বেশি আক্রান্তের দিক থেকে এখনও শীর্ষ অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৭৬ হাজার ৯৩৩ জন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা ভাইরাস সম্ভবত কখনোই পুরোপুরি নির্মূল হবে না; একে সঙ্গে নিয়েই বেঁচে থাকা শিখতে হবে মানবজাতিকে। অবশ্য একটি স্বস্তির খবর দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। সংস্থাটি বলেছে, আগামী এক বছরের মধ্যেই করোনা ভাইরাসের কয়েকটি টিকা (ভ্যাকসিন) হাতে চলে আসবে। 

বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন আর মারা গেছেন ৮৪৬ জন। 

গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা যায়। এরপর ধীরে ধীরে ভাইরাসটি বৈশ্বরি মহামারি আকারে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।