রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিশু

বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা

মোহাম্মদ খাইরুল আমিন • 01 অক্টোবর 2025, 03:08 দুপুর • 374 বার পঠিত
বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা

ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস। এদিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা জানানো হবে। 

দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছর দিবসটি পানৈ করা হবে। এছাড়া, গত ২৯ সেপ্টেম্বর থেকে জাতীয় শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। চলবে আগামী  ৫ অক্টোবর পর্যন্ত।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও একযোগে এই বিশেষ সপ্তাহ পালন করবে। 

এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা। 

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শিশুদের অভিভাবকরাও তাদের অনুভূতি প্রকাশ করবেন। অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।