রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
অর্থনীতি

বিকাশের নতুন অফার ও গ্রাহকের ভোগান্তি!!!

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুলাই 2020, 06:23 বিকাল • 1,693 বার পঠিত
বিকাশের নতুন অফার ও গ্রাহকের ভোগান্তি!!!

বিকাশের নতুন অফার ! এখন বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারেও টাকা পাঠানো যাবে। নতুন এই অফারে, প্রাপকের বিকাশ একাউন্ট না থাকার পরও বিকাশ  অ্যাপ থেকে বা *247# ডায়াল করে সেন্ড মানি করতে পারবে। যা প্রাপক ৭২ ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবেন। এছাড়াও থাকছে আরো কিছু সুবিধা।

জনসাধারণের সুবিধার জন্য বিকাশের এই বিশেষ অফারটি সুবিধার পাশাপাশি মানুষের ভোগান্তিরও কারণ হতে পারে। যেহেতু সরকার কতৃক প্রদানকৃত জাতীয় পরিচয়পত্র দ্বারা যেকোনো একটি নাম্বারে বিকাশ একাউন্ট খোলা যায়, সেহেতু বিকাশ একাউন্ট নাম্বার ব্যতিত অন্য কোনো নাম্বারে টাকা পাঠালে প্রাপক তা তুলতে সক্ষম হবে না। যার ফলে ভোগান্তির সৃষ্টি হতে পারে।

উদাহরণ হিসেবে, আপনার দুটি সিম কার্ড আছে। একটিতে বিকাশ নম্বর আছে। আপনার পরিচিত কোন একজন ভুল করে যে নম্বরটিতে বিকাশ নেই সেই নম্বরে টাকা পাঠালো। এখন যেহেতো একাধিক বিকাশ একাউন্ট খোলার সুযোগ নেই আপনি টাকা তুলতে পারবেননা। ৭২ ঘন্টা পরে আপনার পরিচিতের কাছে টাকা ফেরত যাবে। তারপরে আবার আপনার সঠিক নম্বরে টাকা পাঠাবেন। এই সময়ে গ্রাহকের ভোগান্তি কে দেখবে ?