রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
রাজনীতি

বেতাগীতে যুবলীগ নেতার ৩ বছরের কারাদণ্ড

অনলাইন নিউজ পোর্টাল • 20 জানুয়ারী 2021, 11:13 দুপুর • 307 বার পঠিত
বেতাগীতে যুবলীগ নেতার ৩ বছরের কারাদণ্ড

মাদক মামলায় বরগুনার বেতাগী উপজেলায় যুবলীগ নেতা মো. সোহেলকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মো. সোহেল হাওলাদার বেতাগীর হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার এক ঘণ্টার জেরা শেষে বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট মো. রাসেল মজুমদার এ রায় প্রদান করেন। এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জানা যায়, ২০১৭ সালে ৩ জুন ২০ পিস ইয়াবাসহ নিজ এলাকায় সোহেলকে গ্রেফতার করে পুলিশ। পরে এসআই(উপ-পরিদর্শক) মো. ইব্রাহীম মাদকদ্রব্য আইনে বাদী হয়ে মামলা রুজু করেন। এরপর তাকে জেলহাজতে পাঠানো হয়।

এক মাস পর জামিনে মুক্তি পায় সোহেল। তিন বছর পর মঙ্গলবার মামলার রায়ে তাকে তিন বছরের সাজা প্রদান করা হয়। বর্তমানে তিনি বরগুনা জেলা কারাগরে হাজতি হিসেবে রয়েছেন।

এ মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সেলিনা খাতুন ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিমল কান্তি গুহু।