রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

বছর শেষে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ,বাংলাদেশ

অনলাইন নিউজ পোর্টাল • 07 জানুয়ারী 2021, 06:18 বিকাল • 313 বার পঠিত
বছর শেষে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ,বাংলাদেশ

চলতি বছরের ডিসেম্বরে নারীদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। আজ সংবাদমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বর্ডের (বিসিবি) উইমেন্স উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। চলতি মাসে মাঠে গড়ানোর কথা ছিল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের এই বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ। কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। তবে এ বছরই বাংলাদেশে বসবে আসরটি।

এ বছরের ডিসেম্বরে বিশ্বকাপটি মাঠে গড়াবে বলে নিশ্চিত করেন নাদেল। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাংবাদিকদের তিনি বলেন, 'আপনারা জানেন যে আমরা আইসিসির আয়োজক হতে যাচ্ছি। যা এ বছরের জানুয়ারিতে হবার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে হয়নি। এই বছরের শেষের দিকে ডিসেম্বরে সেটা বাংলাদেশেই অনুষ্ঠিত হবে।'

নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই সারাদেশের বিভাগীয় কোচদের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটার বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিসিবি উইমেন্স উইং। তাদের সাথে সহযোগিতায় থাকছে গেম ডেভলপমেন্ট বিভাগ। দল বাছাইয়ের প্রক্রিয়ার ব্যাপারে নাদেল বলেন, 'আমাদের আগে থেকেই কিছু পরিকল্পনা ছিল। আমরা আমাদের মেয়েদের বয়স ভিত্তিক পর্যায়ে কিছু টুর্নামেন্ট আয়োজন করে আমাদের পাইপলাইনকে আরও বেশি শক্ত করব।'