রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
খেলা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুলাই 2021, 06:34 বিকাল • 809 বার পঠিত
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।  

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে অজিরা।বিমানবন্দর থেকে অজি ক্রিকেটারদের সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেওয়া হয়েছে।  

এর আগে জিম্বাবুয়ে সফর শেষে একইদিন সকাল ৯টা ১৫ মিনিটে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই দলেরই ঠিকানা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল।

দেশে ফিরলেও অবশ্য কোনো ক্রিকেটার বা স্টাফরা বাড়ি যেতে পারছেন না। তাদের বহনকারী বাস সরাসরি নির্ধারিত হোটেলে চলে যাবে। সেখানেই তারা জৈব-সুরক্ষা বলয়ে থাকবেন। অস্ট্রেলিয়া দলও একই হোটেলে উঠবে।

আগামী ৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়া বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

করোনাভীতি এবং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার প্রথম সারির বেশ কয়েকজন এই সিরিজে খেলতে পারবেন না। চোটের সমস্যা আছে বাংলাদেশ দলেও। তামিম-লিটন থাকছেন না। মুস্তাফিজ-সাকিব-সৌম্যও চোটে আক্রান্ত। কোয়ারেন্টিন ইস্যুর কারণে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমেরও।