রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
প্রযুক্তি

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছে ইলন মাস্কের স্টারলিংক

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 27 জুলাই 2023, 11:39 দুপুর • 589 বার পঠিত
বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছে ইলন মাস্কের স্টারলিংক

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে আসছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক।  এখন ঢাকায় অবস্থান করছেন স্পেসএক্সের সহযোগী এই কোম্পানির ২জন কর্মকর্তা। 

২৬ জুলাই বুধবার বাংলাদেশে পৌঁছান স্টারলিংকের কর্মকর্তারা। এরপর তারা তথ্যপ্রযুক্তি বিভাগের নীতিনির্ধারক ও কর্মকর্তাদের সাথে এক বৈঠকে অংশ নেন। বৈঠকে অংশ নেয়া দুই কর্মকর্তারা হলেন গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরিথ এবং গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার পার্নিল উর্ধাওরেস।

এছাড়া, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও এই বৈঠকে অংশ নেন। 

বৈঠকে শেষে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন বা দুর্যোগ কবলিত জনগোষ্ঠীকে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত রাখা ছিল এ বৈঠকের আলোচনার বিষয়।’ 

তিনি জানান, পরীক্ষামূলকভাবে এই সেবা দ্রুতই চালু করা সম্ভব হবে। 

স্টারলিংক মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি যা স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী ৬০টির ও বেশি দেশে তাদের ব্যবসা রয়েছে। স্টারলিংকের মালিকানায় রয়েছে মহাকাশযান প্রস্ততকারক ও মহাকাশ যাত্রা সেবা দেয়া কোম্পানি স্পেসএক্স, যার মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

মাস্কের স্পেসএক্স কোম্পানি থেকেই মহাকাশে পাঠানো হয়েছিল বঙ্গবন্ধু-১ নামে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট।