রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
প্রযুক্তি

`বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র`

মোহাম্মদ খাইরুল আমিন • 11 এপ্রিল 2022, 02:56 দুপুর • 1,227 বার পঠিত
`বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র`

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সরকারের ডিজিটাল প্রযুক্তি বান্ধব নীতির ফলে দেশে এখন ১৪টি মোবাইল ফোন উৎপাদনকারি কোম্পানি মোবাইল সেট উৎপাদন করছে। বাংলাদেশের তৈরি মোবাইল সেট শতকরা ৭০ ভাগ চাহিদা পূরন করছে। ক্রমান্বয়ে তা শতভাগে উন্নীত করা হবে। 

টেলিযোগাযোগমন্ত্রী কোম্পানি গুলোকে মোবাইল সেটের পাশাপাশি ল্যাপটপ, ট্যাব ও ডেস্কটপ উৎপাদনের আহবান জানান।
 
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে দেশে স্থাপিত কারখানা থেকে উৎপাদিত অপ্পো মোবাইল ফোনের নতুন ব্র্যান্ড এফ-২১ প্রো’র উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্রের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের প্রতি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিতে হবে। ডিজিটাল যন্ত্র উৎপাদকারী এবং রপ্তানীকারী বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ৬ আগস্ট ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানীকারক দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন জাতিকে দেখিয়েছেন, তা আজ পূরণ হয়েছে।  নেপাল ও নাইজেরিয়াসহ বিশ্বের বহু দেশে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি
করা হচ্ছে। ফাইভ-জি মোবাইল ফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে বলে মন্ত্রী জানান।

তিনি বলেন, সৌদি আরবেও আইওটি যন্ত্র রপ্তানি হচ্ছে। তিনি মোবাইল ডাটা মেয়াদহীন করার জন্য টেলিকম অপারেটরদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সব অপারেটরদেরকে টেলিটকের মতো মেয়াদহীন ডাটার প্যাকেজ প্রদানের আহবান জানান। 

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্রাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন।