রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
জাতীয়

বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আগুন

অনলাইন নিউজ পোর্টাল • 24 জুন 2020, 03:28 দুপুর • 211 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আগুন

রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে ।

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এনামুল হোসেন জানান, বাংলাদেশ ব্যাংকে বুধবার দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা জায়নি। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া জায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।