রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

বান্দরবানে অতিবৃষ্টিজনিত কারণে পাহাড় ধসে একই পরিবারের ৩জন নিখোঁজ

অনলাইন নিউজ পোর্টাল • 16 সেপ্টেম্বর 2021, 09:50 সকাল • 283 বার পঠিত
বান্দরবানে অতিবৃষ্টিজনিত কারণে পাহাড় ধসে একই পরিবারের ৩জন নিখোঁজ

 গত বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান সদর উপজেলার সাংগাই ত্রিপুরা পাড়ায় অতিবৃষ্টিজনিত কারণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছেন।

এদিকে বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার জগদীশ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  বলেনঃ এ ঘটনায় নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরা (৪০), তার কন্যা বিনীতা ত্রিপুরা (১২) ও পুত্র প্রদীপ ত্রিপুরা (৫)কে রাত সাড়ে ১১টায়ও খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, পার্শ্ববর্তী জুম ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে সরকারি পর্যায়ে উদ্ধার অভিযান শুরু করবে।