রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
আন্তর্জাতিক

আসামের তেলকূপে আগুন জ্বলছে

অনলাইন নিউজ পোর্টাল • 10 জুন 2020, 09:09 রাত • 772 বার পঠিত
আসামের তেলকূপে আগুন জ্বলছে

আসামের বাঘজানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের তেলকূপে আগুন লাগার ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ আগুন নেভাতে আরো ৪ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনায় এখনো আরো একজন দমকলকর্মী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, গত ১৪ দিন ধরে প্রাকৃতিক গ্যাস লিক করছিল আসামের এই তেলকূপ থেকে। মঙ্গলবার দুপুরে সেখানে বিধ্বংসী আগুন লাগে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবিলম্বে এই আগুনকে নিয়ন্ত্রণে না নেয়া গেলে আশেপাশের অঞ্চলে এটি ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে।

এ ঘটনার কারণে চাষের জমিতে বিষাক্ত গ্যাস ঢুকে ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশে থাকা চা বাগানগুলোরও।

উল্লেখ্য, গুয়াহাটি থেকে ৪৫০ কিমি দূরে তিনসুকিয়া জেলার বাঘজান গ্রামে‌ অয়েল ইন্ডিয়া লিমিটেডের এই তেলকূপটি অবস্থিত। ওই তেলকূপের কাছাকাছি বসবাসকারী অন্তত ৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকা দেয়ার কথা ঘোষণা করেছে ওআইএল। ২ সপ্তাহ আগে থেকেই ঘটনাস্থলে এনডিআরএফের সেনারা রয়েছেন। বর্তমানে তারা ওই এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছেন।