রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
আন্তর্জাতিক

আম্ফানের তাণ্ডবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ধ্বংস

অনলাইন নিউজ পোর্টাল • 21 মে 2020, 06:22 বিকাল • 311 বার পঠিত
আম্ফানের তাণ্ডবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ধ্বংস

ঘূর্ণিঝড় আম্ফান পশ্চিমবঙ্গে আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে তছনছ করে দিয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে আঘাত হাতে আম্ফান। এর তিন ঘণ্টা পর রাত ৯টার দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ঝড়ের তাণ্ডবে জেলা দু’টি ধ্বংস হয়ে যাওয়ার কথা।

তার সরকারি দপ্তর নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, ‘দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর, নদীর বাঁধ ভেঙে গেছে, ক্ষেত ভেসে গেছে।’ তখন পর্যন্ত আম্পানের তাণ্ডবে ১০/১২ জন মারা যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, নন্দীগ্রাম, রামনগর প্রভৃতি এলাকায় বড় ক্ষতি হয়েছে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা প্রায় ধ্বংস ঝড়ের দাপটে। গাছ পড়ে মানুষ মারা গেছে। মোট ক্ষতি এখনও গণনা করা যায়নি। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, জল নেই। পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, বারুইপুর, সোনারপুর সব জায়গায় ধ্বংসের ছবি। রাজারহাট, হাসনাবাদ, সন্দেশখালি, গোসাবা, হাবড়া সব জায়গাই বিপর্যস্ত।

সারাদিনই তিনি খোঁজ রাখছিলেন ঘূর্ণিঝড়ের। মুখ্যমন্ত্রী ২৪ পরগনাসহ কয়েকটি জায়গার নাম উল্লেখ করে ক্ষয়ক্ষতির কথা জানান। তবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সেই সংক্রান্ত সবিস্তার তথ্য পেতে ৩-৪দিন লেগে যাবে বলেও মন্তব্য করেন।