রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
এডিটর`স চয়েস

৬০ শতাংশ বাস ভাড়া বাড়াতে চান বাসের মালিকরা

অনলাইন নিউজ পোর্টাল • 30 মার্চ 2021, 09:42 সকাল • 742 বার পঠিত
৬০ শতাংশ বাস ভাড়া বাড়াতে চান বাসের  মালিকরা

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের ১৮ দফা নির্দেশনায় ফের গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেন । সরকারি নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী নিয়ে বাস-মিনিবাস চালাতে রাজি মালিকরা। তবে সেক্ষেত্রে ৬০ শতাংশ বাড়তি ভাড়া নিতে চান তারা।

সোমবার  রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে (বিআরটিএ) বৈঠকে এ দাবি জানান বাস মালিকরা।

রাতেই এ দাবি প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিআরটিএ। মন্ত্রণালয়ের অনুমোদন এলে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া কার্যকর হবে।

বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ভাড়া বাড়ানোর খবর নিশ্চিত করেছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে সোমবার আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয় সরকার। গত বছরও একই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সে সময় দুই মাস বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহন করা হয়।