রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু শনাক্ত ২৯১ জন

অনলাইন নিউজ পোর্টাল • 13 ফেব্রুয়ারি 2021, 04:18 দুপুর • 1,298 বার পঠিত
২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু শনাক্ত ২৯১ জন

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ২৬৬ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৯১ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালো ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দেশে আরও ৪০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৫ জন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮৭ লাখ ১২ হাজার ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৯২ হাজার ৫৮৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট কোটি ৭২ হাজার ৬০৯ জন।