রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

১৮ বছরের কম বয়সীদের জন্য নতুন নিয়ম চালু ফেসবুকের

অনলাইন নিউজ পোর্টাল • 31 জুলাই 2021, 05:18 বিকাল • 401 বার পঠিত
১৮ বছরের কম বয়সীদের জন্য নতুন নিয়ম চালু ফেসবুকের

যেসব ফেসবুক ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম, তাদের জন্য নতুন নিয়ম চালু করছে প্রতিষ্ঠানটি। এখন থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীরা তাদের টাইমলাইনে আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন বন্ধ করতে পারবে।

মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, বিজ্ঞাপন বন্ধ করা হলেও ব্যবহারকারীর তথ্যে কোনো পরিবর্তন হবে না।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর বয়স, লিঙ্গ এবং ফেসবুক ব্যবহারের পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে ম্যাসেঞ্জার এবং তার ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অবস্থান অনুসারে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টার্গেট করতে পারবেন না।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো জায়ান্টগুলোকে ১৮ বছরের কম বয়সীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে আহ্বান জানানো হয়েছিল। এরই মধ্যে এই আহ্বানে সাড়া দিয়ে প্রশংসা কুড়াচ্ছে ফেসবুক।