রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

১৫ মে’র মধ্যে শর্তে সম্মতি না দিলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল

অনলাইন নিউজ পোর্টাল • 06 মার্চ 2021, 01:17 দুপুর • 1,349 বার পঠিত
১৫ মে’র মধ্যে শর্তে সম্মতি না দিলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল

আগামী ১৫ মে’র মধ্যে হোয়াটসঅ্যাপ নতুন নীতিতে সম্মতি না জানালে ব্যাবহারকারীদের অ্যাকাউন্টটি  অকেজো হয়ে যাবে। এর ১২০ দিন পর সেই অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপের ‘নতুন নীতিতে সম্মতি জানানোর জন্য অ্যাকসেপ্ট বাটন রয়েছে তাতে ‘ক্লিক’ না করলে ব্যবহারকারীরা কয়েকদিন হোয়াটসঅ্যাপ কল ও নোটিফিকেশন পাবেন। তবে কোন মেসেজ পড়তে ও পাঠাতে পারবেন না।’

সেক্ষেত্রে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের নতুন নীতিতে সম্মতি জানাতে হবে অথবা চ্যাট হিস্ট্রি ডাউনলোড করে অন্য মেসেজিং অ্যাপে ব্যবহার করতে হবে।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, 'নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার নতুন নীতি কার্যকর করতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সেই নীতিতে সম্মতি জানানোর জন্য ব্যবহারকারীদের সময় ১৫ মে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যদি কোনো ব্যবহারকারী সম্মতি না জানান, তাহলে তাকে আর নতুন করে সময় দেওয়া হবে না।'